পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধনকে আরো দৃঢ় করতে বিয়ানীবাজার প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভিন্নধর্মী ঈদ পুনর্মিলন ও সংবর্ধনা অনুষ্ঠান। দিনভর বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মিলনমেলায় মুখর ছিল পুরো আয়োজন।
শনিবার (৪ এপ্রিল) রাতে বিয়ানীবাজার উপজেলার প্রাচীনতম উপজেলাভিত্তিক প্রথম প্রেস ক্লাবের এ অনুষ্ঠানটি উপজেলার প্রকৃতির এক অপরূপ পর্যটন স্পট কাকর ভিলায় অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের এই আয়োজনে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি প্রধান অতিথির বক্তব্যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সকল স্থরের প্রতিনিধিদের একসাথে দেখে ‘একতাই বল’ উল্লেখ করে বলেন, ‘একটি সুন্দর বিয়ানীবাজার গড়তে সকলকে এভাবেই ঐক্যবদ্ধ থেকে দেশ ও মানুষের কাজ করে যেতে হবে।’
তিনি বলেন, ‘সকলের ঐক্যবদ্ধ অবস্থানে এ উপজেলার অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়ন করা সম্ভব হবে। সাংবাদিক কিংবা রাজনৈতিক দলের সহাবস্থান ও ঐক্যের মাধ্যমে আমরা একটি উন্নত অঞ্চল প্রতিষ্ঠিত করতে পারবো।’
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়ে তিনি বলেন, ‘গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকায় একটি সেতু নির্মাণের প্রস্তাবনা আমরা পাঠিয়েছি। অচিরেই এটি বাস্তবায়ন হবে। একইভাবে বিয়ানীবাজারের করতি খালের উপর ফুলমলিক-ঘাঘুয়া এলাকার আরেকটি সেতু নির্মাণ করা হবে। এ সেতু নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দফতরের দায়িত্বশীলরা কাজ করছেন।
প্রেসক্লাবের সভাপতি আহমদ ফয়সালের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ও কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম সাজুর যৌথ সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের বাংলাদেশী অভিবাসী নিয়ে কাজ করা সংঘটন আইসা’র প্রেসিডেন্ট ওবায়দুল্লাহ কয়েস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, জেলা বিএনপি’র সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাঈদ আহমদ, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ ও স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তফা উদ্দিন, ‘সুজন’র বিয়ানীবাজারের সভাপতি অ্যাডভোকেট আমান উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আল মামুন খান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ও মিসবা উদ্দিন, পৌর বিএনপি’র সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক রুকন উদ্দিন, পৌর জামায়াতের আমির জমির উদ্দিন ও এনটিভি ইউরোপের স্টাফ রিপোর্টার আলতাফ হোসেন, এনসিপি বিয়ানীবাজারের আহ্বায়ন রায়হান সাজু, মোল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান, মুড়িয়া ইউপির চেয়ারম্যান ফরিদ আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল করিম তাজুল, যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাস, সাব্বির আহমদ, জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক হোসেন আহমদ দোলন, জুলাই আন্দোলনে নিহত সাংবাদিক আবু তুরাবের ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ জাবুর, সামাজিক সংঘটন হাসবুনাল্লার সভাপতি এম আক্তারুজ্জামান, মানবসেবা সংস্থার সভাপতি এনাম উদ্দিন, সহ-সভাপতি আব্দুস সামাদ তাপাদার বাবেল প্রমুখ।
বিয়ানীবাজার প্রেস ক্লাবে ঈদ পুনর্মিলনী রাত ১০টায় শেষ হয় র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সাথে প্রধান ও বিশেষ অতিথির ফটোসেশনের মাধ্যমে।



