রাঙ্গামাটিতে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

রোববার সকালে দ্বিতীয় পর্যায়ের ত্রাণ বিতরণ কার্যক্রমে রাঙ্গামাটি পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও ক্ষতিগ্রস্ত এলাকার ১০০টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেয়া হয়।

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Rangamati
পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করছে সেনাবাহিনী
পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করছে সেনাবাহিনী |নয়া দিগন্ত

সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ধস ও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন। মানবিক সহায়তার অংশ হিসেবে দুই ধাপে সর্বমোট ১৩২টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

রোববার (২ আগস্ট) সকালে দ্বিতীয় পর্যায়ের ত্রাণ বিতরণ কার্যক্রমে রাঙ্গামাটি পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও ক্ষতিগ্রস্ত এলাকার ১০০টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেয়া হয়।

এর আগে, বুধবার (২৯ জুলাই) প্রথম পর্যায়ে রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: একরামুল রাহাত রাবার বাগান আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার ৩২টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান দুর্যোগ পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন ক্ষতিগ্রস্ত জনগণকে উদ্ধার, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, আশ্রয়কেন্দ্রগুলোতে সহায়তা প্রদান এবং নিয়মিত ত্রাণ সামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম নিরলসভাবে পরিচালনা করে আসছে। পাহাড়ি অঞ্চলের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সেনাবাহিনীর নিয়মিত দায়িত্বেরই অংশ। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।