নড়াইল-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় চালককে বাসসহ আটক করা হয়েছে।

নড়াইল প্রতিনিধি
ঘাতক বাস
ঘাতক বাস |নয়া দিগন্ত

নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কে বাসের ধাক্কায় বাচ্চু খান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় বাসসহ চালক নূর ইসলামকে (৬০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় লক্ষীপাশা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের লক্ষীপাশা বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন বাচ্চু। এ সময় নড়াইল থেকে ছেড়ে আসা গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী বাস বাচ্চুকে ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, বাসের ধাক্কায় বাচ্চু খান নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ দুর্ঘটনায় বাসসহ চালককে আটক করা হয়েছে।’