ভোলাহাটে শিশু ধর্ষণের অভিযোগে এনজিওকর্মী গ্রেফতার

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল বারিক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত এনজিওকর্মীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Location :

Rajshahi
ভোলাহাট থানায় গ্রেফতার রাকিবুল ইসলাম
ভোলাহাট থানায় গ্রেফতার রাকিবুল ইসলাম |নয়া দিগন্ত

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো: রাকিবুল ইসলাম (২৩) নামে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) রিকের এক মাঠকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) দুপুরে ভোলাহাট উপজেলা পরিষদ সংলগ্ন রিক অফিস থেকে তাকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতার রাকিবুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরি তলা) গ্রামের মো: দেলোয়ার তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে রাধানগর কলোনি এলাকার বাসিন্দা মেয়েশিশুটি নিজ বাড়িতে একা ছিল। এ সময় ঋণের কিস্তির টাকা তোলার উদ্দেশ্যে এনজিওকর্মী রাকিবুল ইসলাম ওই বাড়িতে যান। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত রাকিবুল শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন।

পরে খবর পেয়ে পুলিশ ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত রাকিবুলকে রিক অফিস থেকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল বারিক জানান, খবর পাওয়ার পরপরই ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরে পুলিশের একটি দল দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত এনজিওকর্মীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।