রাজবাড়ীর পাংশায় রাইস সিলের মোটর চুরির অভিযোগে জজ আলী বিশ্বাস নামে (৪০) এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (১৯ আগস্ট) ভোরে কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত জজ আলী উপজেলার পাট্টা ইউনিয়নের মাঝাইল গ্রামের সুরাই বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানায়, ভোরে পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে মোটর চুরি করতে যায় জজ আলী। সে সময় স্থানীয়রা তাকে আটক করে মারধর করে। এসময় তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ভোরে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শেখ মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘জজ আলীর লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ ও কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।’
উল্লেখ্য, গত ২ মাস আগে জজ আলীর চাচা জামিন বিশ্বাসকে ওই এলাকার লোকজন জমিজমা নিয়ে সংঘর্ষে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছিল।



