ফরিদপুরের আলেম মুফতী মুঈনুল ইসলামের দাফন সম্পন্ন

মুফতী মুঈনুল ইসলাম ফরিদী সমকালীন সময়ে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের অত্যন্ত মেধাবী একজন আলেম হিসেবে পরিচিত ছিলেন। বাদ জুমা তার দাফন সম্পন্ন করা হয়।

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা

Location :

Boalmari
নয়া দিগন্ত

ফরিদপুরের মেধাবী আলেম ও প্রখ্যাত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়ার আজিজিয়া বাহিরদিয়ার (বাহিরদিয়া মাদরাসা) সাবেক কীর্তি শিক্ষার্থী মুফতী মুঈনুল ইসলাম ফরিদীর (৪০) দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমা বোয়ালমারীর বাজিতপুরের গোরস্তান ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং এরপর সেখানেই তাকে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজা পড়ান জামিয়া ইসলামিয়া বাহিরদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আকরাম আলী (ধলা হুজুর)। জানাজায় অসংখ্য আলেম উলামা, মাদরাসা ছাত্র ও সাধারণ মানুষ অংশ নেন।

বৃহস্পতিবার রাতে সাড়ে ১০টার দিকে মাদারীপুরের শিবচরে অবস্থিত তার কর্মস্থল জামিয়া আশরাফুল মাদারেস বন্দরখোলা মাদরাসায় অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে মারা যান।

মুফতী মুঈনুল ইসলাম ফরিদী ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাজিতপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আব্দুল মোতালেব। মুফতী মুঈন মাদারীপুরের বন্দরখোলা মাদরাসার নায়েবে মুহতামিম ও শাইখুল হাদীস ছিলেন।

তার ভাই (সম্বন্ধী) হাফেজ মোহাম্মদ জায়েদ জানান, শুক্রবার বাদ জুমা বাজিতপুরের গোরস্তান ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং এরপর সেখানেই তাকে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজা পড়ান জামিয়া ইসলামিয়া বাহিরদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আকরাম আলী (ধলা হুজুর)। জানাজায় অসংখ্য আলেম উলামা, মাদরাসা ছাত্র ও সাধারণ মানুষ অংশ নেন।

উল্লেখ্য, মুফতী মুঈনুল ইসলাম ফরিদী সমকালীন সময়ে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের অত্যন্ত মেধাবী একজন আলেম হিসেবে পরিচিত ছিলেন। শিক্ষাজীবনে তিনি বাহিরদিয়া মাদরাসা থেকে বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশর একাধিক কেন্দ্রীয় পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করার বিরল সৌভাগ্য লাভ করেন। বন্দরখোলার আগে তিনি একই উপজেলার আল-জামিয়াতুল ইসলামিয়া মিনারা মাদরাসাতেও শিক্ষকতা করেন। এজন্য সংক্ষিপ্ত এই কর্মজীবনেও তিনি অসংখ্য শিক্ষার্থীর হাদীস ও ইসলামী শিক্ষার শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছেন।