‘আমার পাশে বসা ৯০ পারসেন্ট এইডা-ওইডা খায়, আমি ক্যামনে মাদকের বিরুদ্ধে বক্তৃতা দেই’

সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম তার বক্তব্যটি ভাইরাল হয়। এর আগে রোববার নাঙ্গলকোট উপজেলা পরিষদের হলরুমে এ বক্তব্য দিয়েছিলেন তিনি।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
বক্তব্য রাখছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়া
বক্তব্য রাখছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়া |নয়া দিগন্ত

‘রাজনীতিবিদরা নিজেরাই খাই আসি মাদকবিরোধী বক্তৃতা দেয়। আমার পাশে বসা ৯০ পারসেন্ট এইডা-ওইডা খায়, আমি কেমনে মাদকবিরোধী বক্তৃতা দেই? আইসাই উনারা বক্তৃতা দেয় এলাকাকে মাদকমুক্ত করবে। আরে মিয়া হয়তো খাইয়া আইছো নইলে যাইয়া খাইবা।’

কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়ার এমনই একটি ভিডিও বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। যেখানে তাকে তার পাশে বসা নেতাকর্মীদের ‘শতকরা ৯০ ভাগ’ মাদক সেবন করেন বলে বলতে শোনা গেছে।

সোমবার (৪ মে) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম তার বক্তব্যটি ভাইরাল হয়। এর আগে রোববার (৩ মে) নাঙ্গলকোট উপজেলা পরিষদের হলরুমে এ বক্তব্য দিয়েছিলেন তিনি।

দুই মিনিট ২৭ সেকেন্ডের ভাইরাল ওই বক্তব্যে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়াকে আরো বলতে শোনা যায়, ‘তোমাদেরকে মাল হেইডা আমি চিনি না, হ্যাঁ? আর আমরা জানি না? আর আপনি যখন শিক্ষিত হবেন, আপনি যখন বিবেকবান হবেন তখন আপনি এদেরকে ধরতে পারবেন। আপনি এখন ধরতে পারবেন প্রিন্সিপালরে? কইব আন্নের হোলাও তো খায়, আন্নে কইত্তাই আইছেন। একজনে কয় যে এই তুই ইয়ানো কিতা করোস, কয় আঁই যিডা করি আন্নের হুতেও হেইডা করে। আগে নিজের পরিবারকে শুধরান, আগে নিজেকে শুধরান, এরপরে জাতিকে নিয়ে চিন্তা কইরেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার (৩ মে) নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়া।

সোমবার রাতে মোবাশ্বের আলম ভূইয়াকে ফোন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘ফেসবুকে কি এসেছে এটা ফেসবুক দেখুক। এটা নিয়ে সাংবাদিকতা করতে আইসেন না। সুড়সুড়ি দেয়া সাংবাদিকতা কইরেন না।’ এই বলে তিনি সংযোগ কেটে দেন।