নোয়াখালীতে ফিলিং স্টেশনে ওজনে কারচুপি, দেড় লাখ টাকা জরিমানা

‘ফিলিং স্টেশনের সংশ্লিষ্ট দায়িত্বরত ব্যক্তি দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় তাদের ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।’

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোয়াখালীতে ফিলিং স্টেশনে ওজনে কারচুপি, দেড় লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে ফিলিং স্টেশনে ওজনে কারচুপি, দেড় লাখ টাকা জরিমানা |ছবি : নয়া দিগন্ত

নোয়াখালীর সদর উপজেলার একাধিক ফিলিং স্টেশনে ওজনে কারচুপি করায় দায়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ আগস্ট) দুপুরের দিকে উপজেলার দত্তেরহাট পায়রা ফিলিং স্টেশন ও সোনাপুর ফিলিং স্টেশনে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে বিএসটিআই নোয়াখালীর সহযোগিতায় জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় দত্তেরহাট পায়রা ফিলিং স্টেশন, সোনাপুর ফিলিং স্টেশনে হাতেনাতে ওজন কারচুপি ধরে পড়ে। ফিলিং স্টেশনের সংশ্লিষ্ট দায়িত্বরত ব্যক্তি দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় তাদের ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় ফিলিং স্টেশন জরিমানার অর্থ পরিশোধ করায় তাদের সতর্ক করা হয়। তারা ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।