মাইলস্টোন দুর্ঘটনায় নিহত-আহতদের স্মরণে জিডিইউতে দোয়া মাহফিল

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেনসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
মাইলস্টোন দুর্ঘটনায় নিহত-আহতদের স্মরণে জিডিইউতে দোয়া মাহফিল
মাইলস্টোন দুর্ঘটনায় নিহত-আহতদের স্মরণে জিডিইউতে দোয়া মাহফিল |ছবি : নয়া দিগন্ত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (জিডিইউ) এক দোয়া মাহফিলের আয়োজন করে।

বুধবার (২৩ জুলাই) গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ নিহত শিক্ষার্থীসহ সকল নিহতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একইসাথে আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেনসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা।

এর আগে, দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানিয়ে মঙ্গলবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস বন্ধ রাখা হয়।