গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৫

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের নেয়ামুল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Gopalganj
গোপালগঞ্জে দুর্ঘটনাকবলিত বাস
গোপালগঞ্জে দুর্ঘটনাকবলিত বাস |সংগৃহীত

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের নেয়ামুল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইলের সংঘর্ষ হয়। এ সময় বাসটি সড়কেই উল্টে যায়। এতে মোটরসাইকেলের চালকসহ ২ যাত্রী এবং বাসের ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত ৮ বছরের এক শিশুকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

তবে তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম পরিচয় এখনো জানা যায়নি।