শ্রীবরদীতে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ সর্বদা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ জে এম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর)

Location :

Sreebardi
অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান |নয়া দিগন্ত

শেরপুরের শ্রীবরদীতে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ভায়াডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ। এ সময় তিনি সর্বদা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বকচর কন্টিপাড়া দারুস সালাম দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফ আলীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ, বাঙালি ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল হক নয়ন, প্রধান শিক্ষক মো: নুরুজ্জামান প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।