ঠাকুরগাঁওয়ে দাঁড়িপাল্লার ইতিহাস গড়া গণমিছিল

ঠাকুরগাঁও-১ (সদর) আসনে দাঁড়িপাল্লার সমর্থনে ইতিহাস গড়া গণমিছিল করেছে দলটির নেতা-কর্মী সমর্থকরা। সাথে যোগ দিয়েছিলেন হাজার হাজার সাধারণ মানুষ।

রাফিক সরকার, ঠাকুরগাঁও

Location :

Thakurgaon
ঠাকুরগাঁওয়ে দাঁড়িপাল্লার ইতিহাস গড়া গণমিছিলে নেতৃত্ব দিচ্ছেন দেলাওয়ার হোসেন
ঠাকুরগাঁওয়ে দাঁড়িপাল্লার ইতিহাস গড়া গণমিছিলে নেতৃত্ব দিচ্ছেন দেলাওয়ার হোসেন |নয়া দিগন্ত

ঠাকুরগাঁও-১ (সদর) আসনে দাঁড়িপাল্লার সমর্থনে ইতিহাস গড়া গণমিছিল করেছে দলটির নেতা-কর্মী সমর্থকরা। সাথে যোগ দিয়েছিলেন হাজার হাজার সাধারণ মানুষ।

সোমবার(৯ ফেব্রুয়ারি) বিকালে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বর হতে মিছিলটি বের করা হয়।

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেনের নেতৃত্বে মিছিলটি শহরে চৌরাস্তা হয়ে আর্টগ্যালারী টাঙ্গন ব্রীজ প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।

এতে বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করে। ঠাকুরগাঁওয়ে কোনো রাজনৈতিক দলের এত বিশাল নির্বাচনী গণমিছিল আগে কখনো দেখেনি বলে মন্তব্য করছেন প্রত্যক্ষর্শীরা। তাদের মতে প্রায় অর্ধলক্ষ লোক মিছিলে অংশগ্রহণ করেছেন। লম্বায় যা কয়েক কিলোমিটার ছাড়িয়ে যায়।

মিছিল শেষে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী জেলা সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ, পৌর আমির অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান শাহ শামীম, সদর আমির মাওলানা মিজানুর রহমান, এনসিপির জেলা সভাপতি রফিকুল সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।