মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

নাটোরের মানুষের উন্নয়নে নিজের জীবন উৎসর্গ করবো

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

Location :

Baraigram
বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড়ে বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল
বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড়ে বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল |নয়া দিগন্ত

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপি বলেছেন, আমি শুধু লালপুর-বাগাতিপাড়ার নয়, পুরো নাটোরের উন্নয়নে কাজ করবো। আমার বাবা সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল নাটোরের উন্নয়নে যেসব কাজে হাত দিয়েছিলেন, আমি সেখান থেকেই আবার কাজ শুরু করবো।

তিনি বলেন, নাটোরের চারটি আসনের মানুষের জীবনমান উন্নয়নে আমি বাবার মতোই নিজের জীবন উৎসর্গ করবো। আপনারা আমার পাশে থাকেন, আমি নাটোরকে একটি উন্নত সমৃদ্ধ জেলা হিসাবে গড়তে কাজ করে যাবো ইনশাল্লাহ।

তিনি শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে নাটোরে যাওয়ার পথে বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লার সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল মৃধাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভার শুরুতেই জেলা ও উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও সামজিক সংগঠনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হয়।