মুহাম্মদ শাহজাহান

ইহুদি-খ্রিস্টানদের বর্বরতা রুখতে কোরআনের বিজয় অপরিহার্য

বর্তমান সরকার যদি জুলাই-বিপ্লবের চেতনাবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আবার রাজপথে নামব।

আরফাত বিপ্লব, চট্টগ্রাম ব‍্যুরো

Location :

Chattogram
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান |নয়া দিগন্ত

জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, যায়নবাদী ইহুদি-খ্রিস্টানরা পুরো পৃথিবীকে অশান্ত করে রেখেছে। তারা কিছুদিন পরপর মুসলিম দেশসমূহে একতরফা হামলা চালিয়ে অশান্তির দাবানল জ্বালিয়ে রাখছে। এই বর্বরতা রুখতে হলে পবিত্র কোরআনের কাছে ফিরে যেতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কোরআনের বিজয়ের মাধ্যমে এই জালেমদের বর্বরতা বন্ধ করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার যদি জুলাই-বিপ্লবের চেতনাবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আবার রাজপথে নামব।

তিনি সোমবার চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগরীর সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী।

জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, অধ্যাপক আহসান উল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জাফর সাদেক, অধ্যক্ষ আমীরুজ্জামান, চট্টগ্রাম মহানগরী আমীর নজরুল ইসলাম, দৈনিক কর্ণফুলীর সম্পাদক আফসার উদ্দিন চৌধুরী, সাবেক উত্তর জেলা আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, জেলা নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ নুরুল্লাহ ও প্রফেসর ড. হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি, অ্যাডভোকেট মোহাম্মদ আবু নাছের, মোহাম্মদ জাকারিয়া, সাবেক বিএমএ নেতা ডা. আবু নাছের, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, মুহাম্মদ নুরুল হক, চট্টগ্রাম মহানগর এবি পার্টির যুগ্ম সদস্য সচিব যায়েদ হাসান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবির সভাপতি ডি এম আসহাব উদ্দিন, পশ্চিম জেলা শিবির সভাপতি মো. ফরমান উল্লাহ প্রমুখ।

এছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার আমির-সেক্রেটারিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।