কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

‘বর্তমান জ্বালানি সঙ্কটের প্রেক্ষাপটে সরকারি নির্দেশনা মেনে মেলা পরিচালনা করারা জন্য আয়োজকদের আহ্বান জানাচ্ছি। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মেলা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখা এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করা উচিত।’

কিশোরগঞ্জ প্রতিনিধি

Location :

Kishoreganj
বেলুন উড়িয়ে বাণিজ্য মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম
বেলুন উড়িয়ে বাণিজ্য মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম |নয়া দিগন্ত

কিশোরগঞ্জে এক মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে জেলা শহরের আলোরমেলা এলাকায় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন এ মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চেম্বারের পরিচালক হাফেজ মো: খালেকুজ্জামান। এতে স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স আ্যন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ কে এম মুজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, ‘শিল্প ও বাণিজ্য মেলা দেশীয় পণ্যকে সাধারণ মানুষের কাছে পরিচিত করে তোলার পাশাপাশি এটি বিনোদনেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে বর্তমান জ্বালানি সঙ্কটের প্রেক্ষাপটে সরকারি নির্দেশনা মেনে মেলা পরিচালনা করারা জন্য আয়োজকদের আহ্বান জানাচ্ছি। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মেলা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখা এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করা উচিত।’

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মো: রমজান আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মাসব্যাপী এই মেলায় দেশীয় বিভিন্ন পণ্যের সমাহার থাকবে বলে আয়োজকরা জানিয়েছে।