সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর সদস্য আটক

আটক আফজাল সরদারের বিরুদ্ধে কয়রা ও ডুমুরিয়া থানায় মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে ডাকাত দলের সদস্য হিসেবে সক্রিয় ছিলেন এবং দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করতেন।

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

Location :

Mongla
সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ আটক বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য  আফজাল
সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ আটক বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য আফজাল |নয়া দিগন্ত

সুন্দরবনে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর এক সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৪টার দিকে নলিয়ান আউটপোস্ট এলাকার নারায়ণপুরে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি আফজাল সরদার (৩২) খুলনার কয়রা উপজেলার বাসিন্দা।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোস্ট গার্ড সদস্যরা নির্বাচনী দায়িত্বে ব্যস্ত থাকার সুযোগে কিছু অসাধু চক্র সুন্দরবনে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছিল। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড ইতোমধ্যে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে।

এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড বেইস মোংলা, নলিয়ান আউটপোস্ট, স্টেশন কয়রা এবং পুলিশের সমন্বয়ে কয়রা থানাধীন নারায়ণপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সরদারকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে সকাল ১১টার দিকে মোংলা থানাধীন পাশাখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পুনরায় অভিযান চালিয়ে ১টি শটগান, ১টি একনলা বন্দুক, ২১ রাউন্ড তাজা কার্তুজ এবং ১টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, নির্বাচন-পরবর্তী সময়ে যৌথ অভিযান জোরদার হলে আতঙ্কিত হয়ে আফজাল সরদার উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পুঁতে রেখে কয়রার নারায়ণপুর এলাকায় আত্মগোপন করেন।

আটক আফজাল সরদারের বিরুদ্ধে কয়রা ও ডুমুরিয়া থানায় মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে ডাকাত দলের সদস্য হিসেবে সক্রিয় ছিলেন এবং দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করতেন।