কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে শিবিরের ইফতার মাহফিল

‘সাংবাদিকরা হলেন জাতির বিবেক। সাংবাদিকরা জুলাই বিপ্লবে অনেক অবদান রেখেছেন।’

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
সাংবাদিকদের সম্মানে ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল
সাংবাদিকদের সম্মানে ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল |নয়া দিগন্ত

কুমিল্লায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সম্মানে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাছান আহমেদ।

ইফতার মাহফিলে অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল। এ সময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহকারী মহাসচিব সহিদ উল্লাহ মিয়াজী, দৈনিক নয়া দিগন্তের কুমিল্লা জেলা প্রতিনিধি হাবীবুর রহমান চৌধুরী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর শিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত।

কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি হাছান আহমেদ বলেন, ‘সাংবাদিকরা হলেন জাতির বিবেক। সাংবাদিকরা জুলাই বিপ্লবে অনেক অবদান রেখেছেন।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘ইসলামী ছাত্রশিবির ছাত্রদের কল্যাণে কাজ করে যাচ্ছে। যার প্রমাণ ৫ আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদসহ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে শিবিরের নিরঙ্কুশ বিজয়।’

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের অফিস সম্পাদক কাজী আকিব আব্দুল্লাহ, প্রকাশনা সম্পাদক মনির হোসেন, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন জারিফ, শিক্ষা সম্পাদক খাইরুল আলমসহ বিভিন্ন পর্যায়ের শিবিরের নেতারা।