বরিশাল সাউথ অ্যাপোলো মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে বিসিসি প্রশাসক

হাম-রুবেলার প্রকোপ প্রতিরোধ এবং শিশু বিভাগের উন্নতিকরণে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বরিশাল নগরীর সাউথ অ্যাপোলো মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বরিশাল সাউথ অ্যাপোলো মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে বিসিসি প্রশাসক
বরিশাল সাউথ অ্যাপোলো মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে বিসিসি প্রশাসক |নয়া দিগন্ত

হাম-রুবেলার প্রকোপ প্রতিরোধ এবং শিশু বিভাগের উন্নতিকরণে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন মঙ্গলবার (২ জুন) বরিশাল নগরীর সাউথ অ্যাপোলো মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগসহ অন্যান্য বিভাগ পরিদর্শন করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারী, প্রধান প্রকৌশলী মো: হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র, বরিশাল জেলা সিভিল সার্জন ডা: মঞ্জুর এলাহী, স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা: শফিকুর রহমান, সাউথ অ্যাপোলো মেডিক্যাল কলেজের চেয়ারম্যান প্রফেসর ডা: জহুরুল হক মানিক, ব্যবস্থাপনা পরিচালক ডা: আব্দুল হামিদ শেখসহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকবৃন্দ, বিসিসি ও কলেজের কর্মকর্তাবৃন্দ।