কুলাউড়ায় র‍্যাবের অভিযানে ৬টি এয়ারগান ও গুলি উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর একটি দল কুলাউড়ার চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চা বাগানের ভেতরে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ছয়টি এয়ারগান ও ২০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
কুলাউড়া চা বাগান থেকে উদ্বারকৃত অস্ত্র
কুলাউড়া চা বাগান থেকে উদ্বারকৃত অস্ত্র |নয়া দিগন্ত

কুলাউড়ায় র‍্যাব-৯-এর বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ছয়টি এয়ারগান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা বাগান এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর একটি দল কুলাউড়ার চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চা বাগানের ভেতরে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ছয়টি এয়ারগান ও ২০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির সাথে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগান ও গুলি সাধারণ ডায়েরি (জিডি) মূলে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।