শিবপুরের দুই প্রবাসী মালয়েশিয়ায় খুন

নরসিংদীর শিবপুরের দুজন মালয়েশিয়া প্রবাসী খুন হয়েছেন। এ ঘটনায় নিহতদের বাড়িতে শোকের মাতম চলছে।

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা

Location :

Shibpur
শিবপুরের দুই প্রবাসী কিরন মিয়া ও মহসিন মিয়া মালয়েশিয়ায় খুন (বাঁ দিক থেকে)
শিবপুরের দুই প্রবাসী কিরন মিয়া ও মহসিন মিয়া মালয়েশিয়ায় খুন (বাঁ দিক থেকে) |নয়া দিগন্ত

নরসিংদীর শিবপুরের দুজন মালয়েশিয়া প্রবাসী খুন হয়েছেন। এ ঘটনায় নিহতদের বাড়িতে শোকের মাতম চলছে। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সোমবার (৩ আগস্ট) বেলা ১টায়।

নিহত মো: মহসিন মিয়া (২২) শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা পশ্চিমপাড়ার মরহুম সাইজুলের ছেলে ও কিরন মিয়া (৪৫) একই ইউনিয়নের পার্শ্ববর্তী ধনাইয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহের এক প্রবাসী কর্মরত অবস্থায় ৪ জনকে কুপিয়ে হত্যা করেছে। বাকি দুজন কলকাতার নাগরিক।

নিহত মহসিন মিয়ার বড় ভাই রুবেল মিয়া জানান, ৩ আগস্ট বেলা দুইটায়, মালয়েশিয়া থেকে তার রুমমেট ফোন করে জানান, কর্মরত অবস্থায় তাদেরই রুমমেট নিজ দেশের ময়মনসিংহের এক ভাই চারজনকে কুপিয়ে হত্যা করেছে। এদের মধ্যে আমার ভাই মহসিন মিয়া রয়েছে। মহসিন ৩ বছর হয়েছে বিদেশে গিয়েছে। আমরা ২ ভাই ও ২ বোন ছিলাম। আমার ছোট ভাইকে মেরে ফেলা হয়েছে। আমাদের স্বপ্ন ভেঙে গেল।

কিরন মিয়ার বড় ভাই হারুন মিয়া জানান, সোমবার বিকেল ৩টায় মালয়েশিয়া থেকে ফোন করে জানায়, আমাদের দেশী ময়মনসিংহের এক ভাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেলা একটার দিকে চারজনকে কুপিয়ে হত্যা করে। এদের মধ্যে আমার ছোট ভাই কিরন রয়েছে। রুমমেটরা আমাদেরকে মোবাইলে নিহতদের ছবি পাঠিয়েছে। আমার ভাই সৌদি আরবে ৬ বছর ছিল। পরে মালয়েশিয়ায় ১৪ বছর ধরে আছে। ভাইয়ের তিন ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে। তাদের স্বপ্ন শেষ করে দিলো। ভাইয়ের লাশ আনার জন্য মঙ্গলবার (৪ আগস্ট) নরসিংদী জনশক্তি অফিসে গিয়ে কথা বলে এসেছি। কাগজপত্র নিয়ে আবার যেতে হবে।