জৈন্তাপুর উপজেলার দরবস্ত সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উমর আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৮ মে) বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী তৃতীয় এবং পঞ্চম শ্রেণির মোট ৫৮ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার (নগদ অর্থ) ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন উমর আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা: এম এ মতিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর গোলাম গফুর।
প্রধান বক্তা ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন।
উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ ফারুক আহমদ আজাদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, সাবেক সভাপতি নূরুল ইসলাম, মানিকপাড়া সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুল ইসলাম, কম্পিউটার প্রকৌশলী সুলেমান আহসান তানভীর, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, খরিুলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন শামীম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শোয়েব উদ্দিন, সদস্য শাহজাহান কবির খান, অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন, সাবেক সভাপতি মঈনুল মুরছালিন রুহেল প্রমুখ।



