দোয়ারাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক কারবারি মামুন আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে তালিকাভুক্ত ইয়াবা কারবারি মামুন অর রশিদকে আটকপূর্বক ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

Location :

Dowarabazar
দোয়ারাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক কারবারি মামুন আটক
দোয়ারাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক কারবারি মামুন আটক |নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে তালিকাভুক্ত ইয়াবা কারবারি মামুন অর রশিদকে আটকপূর্বক ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আটককৃত মাদক কারবারি মামুন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের আকিলপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)(ক) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় একই আইনের ৩৬(১) ধারা অনুযায়ী তাকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে।