ঝিনাইদহের শৈলকুপায় ধর্ষণ মামলার আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩০ মে) দিবাগত রাতে শৈলকুপা থানার পুলিশ অভিযান চালিয়ে নিজ নিজ গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা হলেন ধর্ষণ মামলার আসামি উপজেলার পুটিমারি গ্রামের কামাল হোসেনের ছেলে প্রান্ত হোসেন, ধর্ষণচেষ্টা মামলার আসামি নাগেরহাট গ্রামের আমজাদ হোসেন মিয়ার ছেলে কুদ্দুস মিয়া ও অন্য একটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ভুলুনদিয়া গ্রামের আজমত আলীর ছেলে খেজমত আলী।
এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা আজ রোববার জানান, ধর্ষণ মামলার আসামিসহ তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।



