লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
নড়াইলের লোহাগড়া উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেছেন নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: আতাউর রহমান বাচ্চু।
সোমবার (২ মার্চ) সকাল ১১টার দিকে লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: আতাউর রহমান বাচ্চু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ আবুল হাসনাত, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মো: জসিমসহ প্রমুখ।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম খান, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র রায়, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: শিরিনা খাতুন, নলদী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, সাংবাদিক সরদার রইচ উদ্দিন টিপু প্রমুখ।
এসময় সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, ‘যার যার দফতর থেকে সঠিকভাবে কাজ করলে কোনো সমস্যা হবে না। কোনো রাজনৈতিক নেতাদের প্রভাব থাকবে না। আমি সকলের সহযোগিতায় আদর্শ লোহাগড়া উপজেলা গড়তে চাই।’



