জামায়াতের উদ্যোগে দুস্থদের মাঝে ছাগল ও নগদ অর্থ বিতরণ

‘সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ছোট ছোট উদ্যোগের মাধ্যমে তাদের জীবনে পরিবর্তন আনা সম্ভব। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

শরীয়তপুর প্রতিনিধি
জামায়াতের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ছাগল ও নগদ অর্থ প্রদান
জামায়াতের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ছাগল ও নগদ অর্থ প্রদান |নয়া দিগন্ত

শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ছাগল ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে চিকন্দী ইউনিয়নের দক্ষিণ কেবলনগর এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

দরিদ্র ও অসহায় পরিবারের আর্থিক স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এতে মোট ১১টি পরিবারের মাঝে ১১টি ছাগল ও নগদ অর্থ বিতরণ করা হয়, যা তাদের জীবিকা নির্বাহে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

চিকন্দী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্যবসায়ী ও সমাজসেবক মো: এলাহি আকন এবং সঞ্চালনা করেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার রহমতুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কে এম মকবুল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ছোট ছোট উদ্যোগের মাধ্যমে তাদের জীবনে পরিবর্তন আনা সম্ভব। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম খান, চিকন্দী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রুবেল, ৮ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি ক্বারি মোশাররফ আকন, ৯ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি মাওলানা ফরিদ হোসেন, যুবনেতা জাকির হোসেন, কবির খান, রাজীব বক্তার, জাবেদ বক্তারসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে উপকারভোগী পরিবারের সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের সংসারের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরো উন্নত জীবনের পথ তৈরি করবে।