ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ঝিনাইদহ শহরের পবহাটী এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় শান্ত ও টোটন নামে দু’জন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর আগেই মোটরসাইকেলচালক শাহরিয়ার রহমান শান্তের মৃত্যু হয়।

আলাউদ্দীন আজাদ, ঝিনাইদহ

Location :

Jhenaidah
ঝিনাইদহের ম্যাপ
ঝিনাইদহের ম্যাপ |ফাইল ছবি

‎ঝিনাইদহ শহরে ট্রাকের ধাক্কায় শাহরিয়ার রহমান শান্ত (৩১) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় টোটন মিয়া নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

‎শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঝিনাইদহ শহরের পবহাটি কলারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত শান্ত আরাপপুর গ্রামের দুঃখি মাহমুদ সড়কের শাহীন রহমানের ছেলে এবং আহত টোটন ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার আব্দুস সাত্তারের ছেলে।

‎আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, শুক্রবার রাত ১০টার দিকে ঝিনাইদহ শহরের পবহাটী এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় শান্ত ও টোটন নামে দু’জন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর আগেই মোটরসাইকেলচালক শাহরিয়ার রহমান শান্তের মৃত্যু হয়।

‎ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরী বিভাগের মেডিক্যাল অফিসার ডা: তাপস জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শান্তের মৃত্যু হয়েছে। গুরুতর আহত টোটনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।