উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি, তরুণের এক বছরের কারাদণ্ড

বরিশালের উজিরপুরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়েছেন এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দেয়া হয়েছে।

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Wazirpur
দণ্ডপ্রাপ্ত মো: তাফসির ইসলাম (১৯)
দণ্ডপ্রাপ্ত মো: তাফসির ইসলাম (১৯) |নয়া দিগন্ত

বরিশালের উজিরপুরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা পড়েছেন এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত মো: তাফসির ইসলাম (১৯) মাহিলাড়া ডিগ্রী কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র। সে উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তীশুণ্ড এলাকার লিয়াকত সিকদারের ছেলে।

পরীক্ষাকেন্দ্র ও পুলিশ সূত্রে জানা যায়, এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলছিল। পরীক্ষাকেন্দ্রে তাফসিরকে সন্দেহ হলে তার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই-বাছাই করে প্রক্সি দেয়ার বিষয়টি শনাক্ত হয়।

তিনি উপজেলার হস্তিশুণ্ড এইচ এম ইনস্টিটিউশনের এক ছাত্রের বদলি হিসেবে পরীক্ষা দিতে এসেছিলেন।

উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল বলেন, এক বছরের সাজা দিয়ে ওই তরুণকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আর প্রকৃত পরীক্ষার্থীকে করা হয়েছে বহিষ্কার।