নাহিদ ইসলাম

ফেনীর ১২ শহীদের আকাঙ্ক্ষা ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কাজ করুন

নাহিদ ইসলাম বলেন, ‘ফেনীতে আমরা জুলাই পদযাত্রায় আসতে পারিনি। ইনশাআল্লাহ ঈদের পর সাংগঠনিক সফরে আসব।’

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফেনীতে এনসিপির ইফতার মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ
ফেনীতে এনসিপির ইফতার মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ |নয়া দিগন্ত

জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে শহীদ হওয়া ১২ জনের যে আকাঙ্ক্ষা এবং কাঙ্ক্ষিত যে সংস্কার, সে সংস্কার বাস্তবায়নে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং শহীদ পরিবার, আহত যোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনদের সম্মানে শনিবার (১৪ মার্চ) শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের একটি রেস্তোরাঁয় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দলের জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত। সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাইমিন তাজিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, এনসিপির কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব জুবায়ের, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি একরামুল হক ভূঁইয়া, এবি পার্টি ফেনী জেলা শাখার সদস্য সচিব ফজলুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ফরিদ উদ্দিন খান নয়ন ও খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক আজিজ উল্লাহ আহমদী।

এসময় আরো বক্তব্য রাখেন এনসিপির জেলা শাখার সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, যুবশক্তির জেলা শাখার আহ্বায়ক পারভেজ আহমেদ, ছাত্রশক্তির জেলা শাখার আহ্বায়ক সোহরাব হোসেন শাকিল ও শহীদ পরিবারের পক্ষ থেকে হাসান মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক সুজা উদ্দিন সজিব।

নাহিদ ইসলাম বলেন, ‘ফেনীতে আমরা জুলাই পদযাত্রায় আসতে পারিনি। ইনশাআল্লাহ ঈদের পর সাংগঠনিক সফরে আসব। আপনারা কাজ করে যান। আর স্থানীয় নির্বাচনের জন্য সবাই কাজ করুন। পাশাপাশি শহীদদের খুনিদের বিচার যেন নিশ্চিত করা হয় সে জন্য কাজ করুন। ফেনীর ১২ জন শহীদদের যে আকাঙ্ক্ষা ও কাঙ্ক্ষিত যে সংস্কার, সে সংস্কার বাস্তবায়নে জন্য কাজ করুন।’