চাঁদপুরে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ২

গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ হুমায়ুন কবিরের নেতৃতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের আরাফাত হোটেলের সামনে থেকে আব্দুল মান্নান ও তার মা ছেমন খাতুনকে আটক করা হয়।

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

Location :

Faridganj
ইয়াবাসহ আটক দু’জন
ইয়াবাসহ আটক দু’জন |নয়া দিগন্ত

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই হাজার পিস ইয়াবাসহ আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) ও ছেমন খাতুন (৬০) নামে দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

ফরিদগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ হুমায়ুন কবিরের নেতৃতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের আরাফাত হোটেলের সামনে থেকে আব্দুল মান্নান ও তার মা ছেমন খাতুনকে আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব পানখালি (দক্ষিণ ভিলা, জালালের বাড়ি) গ্রামের বাসিন্দা জালাল উদ্দীনের স্ত্রী-সন্তান বলে জানা গেছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, গ্রেফতার আব্দুল মান্নান ও তার মা ছেমন খাতুনকে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।