চুয়াডাঙ্গায় ট্রাকের চাপায় নিহত ৩

দু’জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
হাসপাতালে নেয়ার পথে
হাসপাতালে নেয়ার পথে |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জাফরপুরে তেলবাহী ট্রাকের চাপায় ইজিবাইকচালকসহ তিনজন নিহত হয়েছেন। ঘটনায় শিশুসহ আরো চারজন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যার দিকে সদর উপজেলার জাফরপুর এলাকায় বিজিবি-৬ ব্যাটালিয়ন ক্যাম্পসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আল ইমরান জুয়েল জানান, ‘দু’জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। এদিকে আহত চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।’

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। ঘটনায় ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। দুর্ঘটনার তদন্ত চলছে।’

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।