গোবিন্দগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে গুঞ্জন

ঘটনার সময় লিজা বেগম নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। হঠাৎ করেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Gobindaganj
গৃহবধূর রহস্যজনক মৃত্যু
গৃহবধূর রহস্যজনক মৃত্যু |নয়া দিগন্ত গ্রাফিক্স

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চক গোবিন্দ গোহাটি পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ লিজা বেগম (২০) ওই এলাকার খট্টু মিয়ার মেয়ে এবং স্থানীয় বাসিন্দা বাধনের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় লিজা বেগম নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। হঠাৎ করেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়। তার মৃত্যু স্বাভাবিক নাকি অস্বাভাবিক— এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে সন্দেহ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং প্রাথমিক তদন্ত শুরু করে। এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।