বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া বাজারের মোহাম্মদ কামরুল নামক এক ব্যক্তিকে প্রায় এক শ’ লিটার ডিজেল অবৈধভাবে মজুদ রাখার দায়ে জরিমানা করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন পঞ্চগড়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আলী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে প্রায় এক শ’ লিটার ডিজেল জব্দ করা হয়েছে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মোহাম্মদ কামরুলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম জানান, জনস্বার্থ রক্ষায় ভোক্তা অধিকার ও জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


