মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সকল জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।
বৃহস্পতিবার (২৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি।
ওই পোস্টে বলা হয়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বাংলাদেশ সরকার ও বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার কোনো সন্দেহ নেই যে, বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ দিনটির উদযাপন, যা স্বাধীনতা ও ভবিষ্যতের আশাকে গভীরভাবে তুলে ধরে। এই দিনটি সকল বাংলাদেশীকে তাদের দেশের অব্যাহত উন্নতির জন্য সচেষ্ট হতে অনুপ্রেরণার উৎস হবে।
মালদ্বীপ বাংলাদেশকে একটি বিশ্বস্ত প্রতিবেশী ও উন্নয়ন অংশীদার হিসেবে বিবেচনা করে। আমাদের ঘনিষ্ঠ জনগণের মধ্যে আদান-প্রদান দীর্ঘকাল ধরে আমাদের অংশীদারিত্বকে সংজ্ঞায়িত করেছে এবং আমাদের পারস্পরিক অগ্রগতিতে অবদান রেখেছে। আমরা আমাদের সহযোগিতা জোরদার করার জন্য যে ইতিবাচক কাজগুলো করে আসছি, তা তুলে ধরতে পেরে আমি আনন্দিত।



