সাংবাদিকদের উপর হামলায় যবিপ্রবিসাসের নিন্দা

যবিপ্রবিসাসের প্রচার, প্রকাশনা ও দফতর সম্পাদক মো: ইমরান হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

যবিপ্রবি প্রতিনিধি

Location :

Jashore
যবিপ্রবিসাসের লোগো
যবিপ্রবিসাসের লোগো |নয়া দিগন্ত

শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আয়োজিত আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও কাজে বাধা দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) যবিপ্রবিসাসের প্রচার, প্রকাশনা ও দফতর সম্পাদক মো: ইমরান হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলন চলাকালে সংবাদ সংগ্রহ করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন সাংবাদিক আহত হন। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হয় এবং সাংবাদিকদের ব্যবহৃত সরঞ্জাম ভাঙচুর করা হয়।

ন্যাক্কারজনক এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে যবিপ্রবিসাসের নেতারা বলেন, দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বদলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন আচরণ অত্যন্ত দুঃখজনক ও নিন্দার যোগ্য। দায়িত্বপ্রাপ্ত বাহিনীর এমন আচরণ গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি।

বিচারের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, যবিপ্রবিসাস এই উদ্দেশ্যপ্রণোদিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িত সংশ্লিষ্টদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে।