সারাদেশে নারী কর্মীদের ওপর হামলা

চৌগাছায় মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ

নারী বক্তারা বলেন, নির্বাচনী পরিবেশে নারীদের ওপর সহিংসতা ও অশালীন আচরণ মানবাধিকার লঙ্ঘনের শামিল। এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায়, কঠোর আন্দোলনের গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন।

Location :

Jashore
নারীদের ওপর হামলার প্রতিবাদে যশোরের চৌগাছা মহিলা জামায়াতের বিক্ষোভ
নারীদের ওপর হামলার প্রতিবাদে যশোরের চৌগাছা মহিলা জামায়াতের বিক্ষোভ |নয়া দিগন্ত

চৌগাছা (যশোর) সংবাদদাতা

সারাদেশে নির্বাচনী কার্যক্রমে নারীদের ওপর হামলা, হেনস্তা ও কটূক্তির প্রতিবাদে যশোরের চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামী মহিলা বিভাগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চৌগাছা পৌর শহরের কামিল মাদরাসা ময়দানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল পূর্বস সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলে উদ্দীন ফরিদ। চৌগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর-২ আসনের নির্বাচন পরচিালক অধ্যাপক জয়নাল আবেদীন, যশোর মহিলা জামায়াত নেত্রী নাসরিন পারভিন ফরিদ, সেলিনা আক্তার, শাহানা আক্তার, ঝিকরগাছা মহিলা জামায়াতের নেত্রী বাবুল আক্তার শিফা, চৌগাছা মহিলা জামায়াত নেত্রী শাহিনা আক্তার, চৌগাছা উপজেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার রহিদুল ইসলাম খান প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নূরুল ইসলাম, চৌগাছা উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, পৌর জামায়াতের সেক্রেটারি ডা. জিল্লুর রহমান প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, কোনো বিশৃঙ্খলা চাই না। কিন্তু কেউ যদি আমাদের সঙ্গে বিশৃঙ্খলা করতে আসে, আমরা ছাড় দেব না। মা-বোনদের দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। এ দেশের মানুষ আগামীতে জামায়াতকেই ক্ষমতায় দেখতে চায়।

নারী বক্তারা বলেন, নির্বাচনী পরিবেশে নারীদের ওপর সহিংসতা ও অশালীন আচরণ মানবাধিকার লঙ্ঘনের শামিল। এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায়, কঠোর আন্দোলনের গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন।

সমাবেশ শেষে কামিল মাদরাসা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এ সময় মিছিলে অংশ নেয়া নারীদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফের মাদরাসা চত্বরে এসে শেষ হয়।