চাঁদপুরের হাজীগঞ্জে লুঙ্গি-গেঞ্জি পরে অভিযান চালিয়ে পলাতক সাজাপ্রাপ্ত আসামি মো: মোবারক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সেন্দ্রা এলাকায় বিলের মাঝ থেকে শ্রমিকের ছদ্মবেশে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে।
পুলিশ সূত্রে জানা যায়, মোবারকের বিরুদ্ধে মাদক মামলায় এক বছর ছয় মাসের সাজা রয়েছে। পাশাপাশি এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল শাস্তি দেয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন এসআই সাজ্জাদ, এএসআই মনির মুন্না ও কনস্টেবল খোরশেদ।
এসআই বলেন, ‘এ অভিযান পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সতর্কতার ফলাফল। স্থানীয়রা পুলিশের এ অভিনব কৌশলকে প্রশংসা করছেন।’



