‘দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত রাষ্ট্র ব্যবস্থা চাই’

এ সময় তিনি সাধারণ মানুষের সাথে মতবিনিময় করে শাপলা কলি প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
গণসংযোগকালে এনসিপির প্রার্থী মো: মাজেদুল ইসলাম
গণসংযোগকালে এনসিপির প্রার্থী মো: মাজেদুল ইসলাম |ছবি : নয়া দিগন্ত

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত মুন্সীগঞ্জ- ২ আসনে এনসিপির প্রার্থী মো: মাজেদুল ইসলাম বলেছেন, নির্বাচন যতো ঘনিয়ে আসছে, মানুষ ততোই সচেতন হচ্ছে। আমরা বিশ্বাস করি- নতুনরাই পারবে দেশটাকে নতুন করে সাজাতে। আমাদের মূল কথা হচ্ছে, আমরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা চাই। চাঁদাবাজমুক্ত রাষ্ট্র ব্যবস্থা চাই।

সোমবার (২ ফেব্রুয়ারি) লৌহজং উপজেলার কুমারভোগের চন্দ্রেরবাড়ী বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

গণসংযোগকালে তিনি বলেন, আমাদের মূল কাজটা হচ্ছে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত একটি প্রশাসনিক ব্যবস্থা। চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের রাজনীতির ধারা অন্যদের থেকে ভিন্ন। সবাইকে সাথে নিয়েই আমরা উন্নয়ন কাজ করতে চাই।

তিনি বরেন, এতোদিন প্রচলিত ধারার রাজনীতি ব্যবস্থাগুলো জনগণকে তেমন ভালো কিছু দিতে পারেনি। আর পারবেও না।

এ সময় তিনি সাধারণ মানুষের সাথে মতবিনিময় করে শাপলা কলি প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মো: আমিনুল ইসলামসহ জোট সমর্থিত স্থানীয় দলীয় নেতাকর্মীগণ।