চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বুধবার সকালের দিকে বাবু মোটরসাইকেল চালিয়ে চিতলমারী সদরে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি লোকাল বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

Location :

Bagerhat
বাবু মোল্লার জাতীয় পরিচয়পত্র
বাবু মোল্লার জাতীয় পরিচয়পত্র |নয়া দিগন্ত

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় মো: বাবু মোল্লা (৪৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে কলাতলা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবু ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইল এলাকার মরহুম নাছির মোল্লার ছেলে।

নিহতের কাছে পাওয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালের দিকে বাবু মোটরসাইকেল চালিয়ে চিতলমারী সদরে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি লোকাল বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষনিক ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’