জামালপুরে ডাম্পট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ১

নিহত রত্না ভানু শেরপুর জেলার নকলা উপজেলা তোফাজ্জল হোসেনের মেয়ে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানায় স্থানীয়রা।

খাদেমুল বাবুল, জামালপুর

Location :

Jamalpur
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |ফাইল ছবি

জামালপুরে সদর উপজেলায় ডম্পট্রাক-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে রত্না ভানু (৪৭) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন ।

মঙ্গলবার (২৬ মে) সকালে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে ছোট জয়রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রত্না ভানু শেরপুর জেলার নকলা উপজেলা তোফাজ্জল হোসেনের মেয়ে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানায় স্থানীয়রা।

পুলিশের সুত্র জানায়, সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে শরিফ ইউনিয়নের জয়রামপুর এলাকায় বালুবাহী ডাম্পট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রাস্তায় হেটে চলা পথচারী রত্না ট্রাকের ধাক্কায় নিহত হন। আহত হন পিকআপভ্যান চালক রিপন মিয়া।

আহত পিকআপ ভ্যান চালক রিপনকে স্থানীয়রা উদ্ধার জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা ভর্তি করেন। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় রত্না ভানু নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। পিটিআইয়ের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আহত পিক-আপভ্যান চালককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।