সিরাজদিখানে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
সিরাজদিখানে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
সিরাজদিখানে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাটি ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার একটি স্থানীয় মাঠে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। এতে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে গঠিত দুটি দল অংশ নেয়। খেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে ভিড় করেন।

খেলার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

খেলা শুরুর পর থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে। পুরো ম্যাচজুড়ে পাল্টাপাল্টি আক্রমণে মাঠে সৃষ্টি হয় চরম উত্তেজনা। নির্ধারিত সময় শেষে ফলাফল যাই হোক না কেন, খেলোয়াড়দের নৈপুণ্যে উভয় দলের সমর্থকরাই সন্তুষ্টি প্রকাশ করেন।

সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরান সাজুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সিরাজদিখান উপজেলার নির্বাহী প্রকৌশলী আসিফ উল্লাহ, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার নেতৃবৃন্দ।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

এসময় বক্তারা বলেন, খেলাধুলা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি করে এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।