সরাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিকেলে বাড়ির পাশের ফসলের মাঠ থেকে গরু আনতে যান ছলিম উদ্দিন। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

Location :

Sarail
বজ্রপাতে কৃষকের মৃত্যু
বজ্রপাতে কৃষকের মৃত্যু |প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বজ্রপাতে ছলিম উদ্দিন (৪০) নামে এক কৃষকর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছলিম উদ্দিন জয়ধরকান্দি এলাকার নুরু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের ফসলের মাঠ থেকে গরু আনতে যান ছলিম উদ্দিন। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।