গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে বাংলা নববর্ষ উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে বাংলা নববর্ষ উদযাপন
গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে বাংলা নববর্ষ উদযাপন |নয়া দিগন্ত

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

প্রশাসনিক ভবনের সামনে থেকে বের হওয়া র‌্যালিটি বিভিন্ন ব্রির সড়ক প্রদক্ষিণ করে স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্রি বিজ্ঞানী সমিতির সভাপতি ড. মো: ইব্রাহিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান বিজ্ঞানীরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে ব্রির বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক প্রতিনিধি ও ব্রির শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।