নালিতাবাড়ীতে জ্বালানি তেলের তীব্র সঙ্কট, চরম ভোগান্তিতে যানবাহন চালকরা

শেরপুরের নালিতাবাড়ীতে জ্বালানি তেলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। তিনদিন ধরে বন্ধ রয়েছে উপজেলার একমাত্র ফিলিংস্টেশন, অ্যাজেন্ট ডিলারসহ সকল তেলের দোকান। অকটেন, পেট্রোল, ডিজেল না পাওয়ায় ভোগান্তিতে পড়ছে যনবাহন চালক ও সাধারন মানুষ।

Location :

Nalitabari
নালিতাবাড়ীতে জ্বালানি তেলের তীব্র সঙ্কট, চরম ভোগান্তিতে যানবাহন চালকরা
নালিতাবাড়ীতে জ্বালানি তেলের তীব্র সঙ্কট, চরম ভোগান্তিতে যানবাহন চালকরা |নয়া দিগন্ত

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা

শেরপুরের নালিতাবাড়ীতে জ্বালানি তেলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। তিনদিন ধরে বন্ধ রয়েছে উপজেলার একমাত্র ফিলিংস্টেশন, অ্যাজেন্ট ডিলারসহ সকল তেলের দোকান। অকটেন, পেট্রোল, ডিজেল না পাওয়ায় ভোগান্তিতে পড়ছে যনবাহন চালক ও সাধারন মানুষ।

অভিযোগ রয়েছে গ্রামের বোতলেকরে বিক্রিকরা তেলের দোকানগুলোতে নির্ধারিত দামের চাইতে ৭০-৮০ টাকা বেশি দামে বিক্রি করছে। তবে পরিমানে বেশি নয় বলে জানান এলাকাবাসি।

নালিতাবাড়ীর একমাত্র ফিলিংস্টেশন হাজী সাইজ উদ্দিণ ফিলিংস্টেশন কর্তৃপক্ষ জানায় ২৬ মার্চ সকাল থেকেই অকটেন, বিকেলে পেট্রোল ও রাত ১০টা থেকে ডিজেল শেষ হয়ে যায়। তারপর থেকে এখন পর্যন্ত আমাদের পম্প বন্ধ রয়েছে। তবে ডিপো থেকে আমাদের জন্য সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল ও ৯ হাজার লিটার ডিজেল বরাদ্ধ হয়েছে যা চাহিদার তুলনায় খুবই সামন্য। তেল পাম্প পর্যন্ত পৌঁছতে এখনো একদিন সময় লাগতে পারে। স্বাভাবিকভাবে বিক্রি করলে ২০-২৪ ঘণ্টায় শেষ হয়ে যাবে। বরাদ্দ না পেলে আবারো বন্ধ হয়ে যাবে নালিতাবাড়ীর একমাত্র ফিলিংস্টেশন।

পেট্রোল, অকটেন না পাওয়ায় বেশি বিপাকে পড়েছে ভাড়াই চালিত মটরসাইকেল মালিকরা। তারা মটরসাইকেলে যাত্রি আনা নেয়া করে জীবিকা নির্বাহ করে থাকে।

রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হওয়ায় বিপাকে পড়ছে শিক্ষরাও। বেশিরভাগ শিক্ষক চলাচল করেন মোটরসাইকেলে।

তারাগঞ্জ ফাজিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা ইলিয়াছ জানান, গতকাল থেকে মোটরসাইকেলের পেট্রোল শেষ হয়েছে আজ মাদরাসায় ইজিবাইকে আসতে হয়েছে। এতে আমার সময় ও অর্থ দুই বেশি ব্যায় হয়েছে।

নালিতাবাড়ী বাজারের ব্যাবসায়ী এমদাদুল হক বলেন, শনিবার বেড়াতে গিয়ে বাইকের তেল শেষ হয়ে যাওয়ায় গ্রামের এক দোকান থেকে ২০০টাকা দিয়ে একলিটার তেল কিনতে হয়েছে।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, ‘তেল বরাদ্ধ হয়েছে। তেল চলে আসতে হয়তো কিছু সময় লাগতে পারে। কিছু দিনের মধ্যেই সমস্যা মিটে যাবে।