বড়াইগ্রামে নিখোঁজের ১ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

গতকাল শনিবার (১৮ এপ্রিল) সকালে তিনি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর বাড়িতে ফিরে না আসায় আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

Location :

Baraigram
নিহত জাফর আলী প্রামাণিক
নিহত জাফর আলী প্রামাণিক |নয়া দিগন্ত

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের একদিন পর জাফর আলী প্রামাণিক (১১০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের তারানগর গ্রামে ড্রিমল্যান্ড পার্কের পাশে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জাফর আলী সদর ইউনিয়নের তারানগর গ্রামের বাসিন্দা।

বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিন আলী জানান, তিনি দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত ছিলেন এবং সম্প্রতি কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। ঠিকমতো কথাও বলতে পারতেন না। গতকাল শনিবার (১৮ এপ্রিল) সকালে তিনি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর বাড়িতে ফিরে না আসায় আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে।

পরে পরিবারের পক্ষ থেকে স্থানীয়ভাবে মাইকিংসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ সংক্রান্ত ঘোষণা প্রচার করা হয়। এরপর আজ (রোববার) সকালে তারানগর গ্রামে নির্মাণাধীন ড্রিমল্যান্ড পার্কের পাশে জাহাঙ্গীরের পুকুরের পানিতে তার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।