সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে ১ কোটি ৮৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৮ মে) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবির ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (সিলেট ব্যাটালিয়ন) জওয়ানরা।
৪৮ বিজিবির বাংলাবাজার, সোনালীচেলা, প্রতাপপুর, নোয়াকোট, বিছনাকান্দি ও পান্থুমাই বিওপির জওয়ানরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, সিটি গোল্ড চেইন, ফেস পাউডার, চিংড়ির রেণু, চিনি এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী চানাচুর আটক করে।
আটককৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮৫ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, আটক চোরাচালানি মালামালসমূহের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



