সিলেটে ওয়াকিটকি ও অস্ত্রসহ আটক ২

কোম্পানীগঞ্জ থেকে আসা একটি প্রাইভেটকারে সন্দেহজনক আচরণ দেখে পুলিশ তল্লাশি চালায়। এ সময় গাড়ি থেকে পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি এবং একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটের ম্যাপ
সিলেটের ম্যাপ |ফাইল ছবি

সিলেট নগরীতে চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি ওয়াকিটকি, চায়নিজ কুড়াল ও প্রাইভেটকারসহ দু’জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিমানবন্দর থানার অধীনস্থ বাইপাস রোড এলাকায় রাত্রিকালীন চেকপোস্ট পরিচালনার সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন-কোম্পানীগঞ্জ উপজেলার তৈমুরনগর গ্রামের মরহুম আব্দুল মালেকের ছেলে লিটন মিয়া (৩০) এবং একই উপজেলার কালাবাড়ী গ্রামের শৈকুর রহমানের ছেলে জুনায়েদ আহমদ আকাশ (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, চেকপোস্ট চলাকালে কোম্পানীগঞ্জ থেকে আসা একটি প্রাইভেটকারে সন্দেহজনক আচরণ দেখে পুলিশ তল্লাশি চালায়। এ সময় গাড়ি থেকে পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি এবং একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দু’জনকে জিজ্ঞাসাবাদ করলে তারা এসব সরঞ্জাম বহনের বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। এ অবস্থায় তাদের থানা হেফাজতে নেয়া হয়।

মঙ্গলবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো: মোবাশ্বির আলী জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধারকৃত সরঞ্জাম ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।