হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে করা মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) উপজেলার বাছিরগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল মালেক উপজেলার চানপুর গ্রামের মরহুম নছির আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে করা মামলার একজন আসামি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আব্দুল মালেককে আদালতে পাঠানো হয়েছে।



