এমপি মাহমুদুল হক

‘মাদক ও জুয়া নির্মুলে খেলাধুলার কোনো বিকল্প নাই’

‘মাদক ও অনলাইন জুয়া বর্তমানে ব্যপক আকার ধারণ করেছে। এ থেকে পরিত্রাণ পেতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে হবে।’

এ জে এম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর)

Location :

Sreebardi
মতবিনিময় সভা
মতবিনিময় সভা |নয়া দিগন্ত

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেছেন, ‘মাদক ও জুয়া নির্মুলে খেলাধুলার কোনো বিকল্প নাই। পর্যাপ্ত মাঠ তৈরি করে কোমলমতি শিক্ষার্থী ও যুবসমাজকে খেলাধুলায় মনোযোগী করতে হবে।’

তিনি বলেন, ‘মাদক ও অনলাইন জুয়া বর্তমানে ব্যপক আকার ধারণ করেছে। এ থেকে পরিত্রাণ পেতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে হবে। আমি শিক্ষা, স্বাস্থ্য, খেলার মাঠ তৈরি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে যথাসাধ্য কাজ করব।’

রোববার (১৯ এপ্রিল) বিকেলে শ্রীবরদী উপজেলা প্রসাশনের আয়োজনে হলরুম সোমেশ্বরীতে উপজেলার সকল দফতর প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিষা আহমেদ। এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, সমাজসেবা অফিসার কামরুজ্জামান, পরিকল্পনা কর্মকর্তা আমির হোসেন, তাতীহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ, ভেলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল করিম, প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এ জে এম আহছানুজ্জামান ফিরোজ প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।