মিরসরাইয়ে দেখা মিললো চিতাবাঘ সদৃশ প্রাণী

মিরসরাই উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মো: আব্দুল গফুর বলেন, ‘বিষয়টি এখনো কেউ আমাদেরকে জানায়নি। আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সঠিক অবস্থান জানা গেলে উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।’

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
কবরস্থানের জঙ্গলে চিতাবাঘ সদৃশ প্রাণী
কবরস্থানের জঙ্গলে চিতাবাঘ সদৃশ প্রাণী |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে চিতাবাঘ সদৃশ প্রাণীর দেখা মিলেছে। এতে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকালে এলাকাবাসী জানায়, প্রাণীটি দেখতে চিতাবাঘ কিংবা মেছো বাঘের মতো। এর গর্জন ও চলাফেরায় অনেকটা বাঘের মতো মনে হয়েছে।

স্থানীয়রা জানায়, দক্ষিণ ভূঁইয়া গ্রাম এলাকার পুরাতন ঈদগাঁ কবরস্থানে বেশ কিছুদিন ধরেই প্রাণীগুলোর উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। এতে গ্রামের মানুষদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, প্রাণীটির সাথে দুটি শাবকও রয়েছে। যদিও এখন পর্যন্ত মানুষের ওপর কোনো আক্রমণের খবর পাওয়া যায়নি, তবে কয়েকবার গরু ও ছাগলের ওপর আক্রমণের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা রায়হান উদ্দিন জানান, ‘দক্ষিণ ভূঁইয়া গ্রামের ঈদগাহ কবরস্থানে দু’টি চিতাবাঘের শাবক দেখা গেছে। এলাকাবাসীকে সতর্ক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জরুরি পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

মিরসরাই উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মো: আব্দুল গফুর বলেন, ‘বিষয়টি এখনো কেউ আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানায়নি। সাধারণত এসব বন্য প্রাণী সহজে কাউকে আক্রমণ করে না, যদি না তাদের উত্ত্যক্ত করা হয়। তাই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সঠিক অবস্থান জানা গেলে উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।’