দোয়ারাবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের দাফন সম্পন্ন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুর রশিদের দাফন সম্পন্ন হয়েছে।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Location :

Dowarabazar
দোয়ারাবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের দাফন সম্পন্ন
দোয়ারাবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের দাফন সম্পন্ন |নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুর রশিদের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটায় উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের বদরপুর গ্রামে তার নিজ বাড়িতে এই আয়োজন সম্পন্ন হয়।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ এবং সুনামগঞ্জ জেলা ইউনিটের সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার নুরুল মোমেন তার লাশে পুষ্পমাল্য অর্পন করেন।

এ সময় দোয়ারাবাজার থানার সেকেন্ড অফিসার (তদন্ত) মোহাম্মদ শামসুদ্দিন আহমদের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে তার নিজ বাড়িতেই জানাযা পরবর্তী দাফন সম্পন্ন হয়।

এ সময় দোয়ারাবাজার উপজেলা ইউনিটের সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার সফল আলী প্রমুখ উপস্থিত ছিলেন।